ভর্তি সংক্রান্ত তথ্যাবলী তরফদার মডেল মাদরাসা পরিচালিত হিফয শাখাসমূহের জন্য

আমাদের বিশেষত্ব

  • তিন বছরে সম্পূর্ণ কুরআন হিফযের ব্যবস্থা।
  • হিফযের পাশা-পাশি বাংলা, গণিত, ইংরেজি ও আরবি বিষয়ে জ্ঞান প্রদান।
  • তাজবীদ ভিত্তিক বিশুদ্ধ ও মার্জিত উচ্চারণ।
  • জাতীয় ও আন্তর্জাতিক হিফয প্রতিযোগিতায় অংশগ্রহণ।
  • প্রবাসী অভিভাবকগণের সন্তানদের দায়িত্বগ্রহণ ।
  • আন্তর্জাতিক পর্যায়ের হাফেয ও ক্বারীগণ কর্তৃক সরাসরি হদর প্রশিক্ষণ।
  • আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষক দ্বারা শিক্ষা দান।
  • মাসিক হুসনে সওত প্রতিযোগিতার ব্যবস্থা।

আমাদের বৈশিষ্ট্য

  • ইসলাম ও আধুনিকতার সমন্বয়।
  • আধুনিক হোস্টেল ব্যবস্থাপনা।
  • অভিজ্ঞ শিক্ষকমন্ডলী দ্বারা পরিচালিত।
  • সমাপনী পরীক্ষায় অংশগ্রহণের সু-ব্যবস্থা।
  • মনোরম ও নিরিবিলি পরিবেশ।
  • নৈতিক মানোন্ননে বিশেষ কার্যক্রম।
  • বিনোদনের সু-ব্যবস্থা।
  • ঘরোয়া পরিবেশে প্রতিদিন ৩ বার স্বাস্থ্যসম্মত উন্নত খাবার পরিবেশন।
  • সকল শ্রেণিতে কম্পিউটার শিক্ষা।
  • শিশুর শারীরিক ও মানসিক বিকাশে বিশেষ গুরুত্বারোপ।
  • আরবি ও ইংরেজি ভাষায় কথোপকথনের যোগ্যতা অর্জন।
  • শিশুদের সহজ সরল উপায়ে শিক্ষাদান।
  • সিডি- ভিসিডি ও অডিও ক্যাসেটের মাধ্যমে হদর শ্রবণ।
  • শিক্ষার্থীদের সার্বক্ষণিক নিরাপত্তার সু-ব্যবস্থা।
  • ইসলামী সাহিত্য অধ্যয়নের জন্য উন্মুক্ত পাঠাগার।
  • সাহিত্য সংস্কৃতি প্রতিভা বিকাশে বিশেষ কার্যক্রম।
  • মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তি ও পুরস্কারের ব্যবস্থা।

অনাবাসিক নিয়মাবলী

  • অভিভাবকগণ যথাসময়ে মাদরাসায় শিক্ষার্থীর আসা-যাওয়া নিশ্চিত করবেন।
  • শিক্ষার্থীকে মাদরাসা কর্তৃক নির্ধারিত ইউনিফর্ম পরিধান করে আসতে হবে।
  • মাদরাসা বন্ধকালীন অভিভাবক নিজ দায়িত্বে বাসায় পড়া-লেখার ব্যবস্থা করাবেন।
  • কোন সমস্যা হলে কর্তৃপক্ষকে অবহিত করবেন।
  • কোন কারণে অনুপস্থিত থাকলে লিখিত ভাবে আবেদন করতে হবে।
  • বাসায় শিক্ষার্থীর জন্য ইসলামী পরিবেশের ব্যবস্থা করবেন।
  • শিক্ষাথীকে বাসা থেকে মাদরাসায় আনা নেয়ার ব্যবস্থা অভিভাবক করবেন।
  • অভিভাবক সমাবেশে হাজির থাকবেন ও গরুত্বপূর্ণ মতামত প্রদান করবেন।
  • নিয়মিত নোটিশ বোর্ড পড়ে গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিবেন।

আবাসিক নিয়মাবলী

  • পাঁচ ওয়াক্ত সালাত জামায়াতের সাথে পড়তে হবে।
  • নিজের রুম, সীট, জামা, কাপড় গুছিয়ে ও পরিচ্ছন্ন রাখতে হবে।
  • অনুমতি ছাড়া একে অন্যের রুমে যেতে পারবে না।
  • পড়া-লেখা, ঘুম, খাওয়া ইত্যাদির সময় ডিস্টার্ব করা অপরাধ।
  • কোন সমস্যা হলে ব্লক টিচারকে অথবা কর্তৃপক্ষকে অবহিত করবে।
  • নিজের কাছে টাকা রাখা যাবে না। অভিভাবক সন্তানকে টাকা পয়সা দিবেন না।
  • কোন ধরনের mobile, CD, VCD, DVD, mp3, Games player রাখা যাবে না।
  • অফিস এবং শিক্ষকদের রুমে প্রবেশের সময় অনুমতি নিতে হবে।
  • যথাসময়ে খাদ্য গ্রহণ করতে হবে।
  • মাদরাসা ত্যাগ এবং মাাদরাসায় প্রবেশের সময় অফিসে দেখা করতে হবে।
  • কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কাউকে নিজের রুমে প্রবেশ করানো যাবে না।
  • আবাসিক ছাত্রদের সিট বিন্যাস কর্তৃপক্ষ নির্ধারণ করবেন। এ ক্ষেত্রে অভিভাবকের কোন এখতিয়ার থাকবে না।
  • কোন ছাত্রের নৈতিক চরিত্রের (অশ্লীল কথাবার্তা বা আচার-আচরণ বা চুরি) অবনতির জন্য তাকে বহিষ্কার করা হবে।
  • কোন ছাত্র কর্তৃপক্ষ/শিক্ষক/ সিনিয়র ছাত্র অথবা অন্য কারো সাথে অসদাচরণ করলে তাকে বহিষ্কার করা হবে।
  • ভর্তি পরবর্তী সময়ে কোন ছাত্রের ছোঁয়াচে অথবা বিকৃত রোগ (যা অন্যদের জন্য ক্ষতিকর) ধরা পড়লে তার ভর্তি সাময়িক/ স্থায়ীভাবে বাতিল করা হবে।

হিফযের বিশেষ কার্যক্রম

  • সাপ্তাহিক সবিনা।
  • মাসিক M.T. পরীক্ষা।
  • মাসিক হিফয প্রতিযোগিতা ও বিজয়ী ছাত্র-শিক্ষকদের মাঝে পুরস্কার বিতরণ।
  • আন্তঃ মাদরাসা হিফয প্রতিযোগিতা।
  • জাতীয় ও আন্তর্জাতিক হিফয ও ক্বেরাত প্রতিযোগিতায় অংশগ্রহণ।
  • আন্তর্জাতিক মানের হাফেয দ্বারা হদর প্রশিক্ষণ।
  • হিফয পড়ার মানোন্নয়নের জন্য মাসিক হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার প্রদান।
  • তাহাজ্জুদ নামাযে খতমে কুরআন।
  • নিয়মিত প্রশ্ন ও মাশ্ক্ব করানো।

হিফয প্রতিযোগিতা

তরফদার মডেল মাদরাসা হিফয মাদরাসার ছাত্রদেরকে দক্ষ হাফেয হিসেবে গড়ে তোলার জন্য হিফয প্রতিযোগিতার আয়োজন করে। গ্র“পভিত্তিক এই প্রতিযোগিতায় ১ম, ২য় এবং ৩য় স্থান অধিকারীকে পুরস্কৃত করা হয়।

সবিনা প্রতিযোগিতা

সাপ্তাহিক সবিনা শেষে সবিনার পঠিত পাড়া থেকে প্রশ্ন করা হয় এবং বিজয়ীদেরকে পুস্কার প্রদান করা হয়।