প্রতিষ্ঠাতা

একটি প্রতিষ্ঠান তখনই সার্থক হয়, যখন তার পেছনে থাকে এক নিবেদিতপ্রাণ, আদর্শবান ও দূরদর্শী পথপ্রদর্শক।তেমনই একজন অসাধারণ মানুষ হলেন আমাদের প্রিয় প্রতিষ্ঠাতা মো. ওয়াজেদ তরফদার। যিনি কেবল একজন মাদ্রাসা প্রতিষ্ঠাতা নন, বরং একজন সমাজসেবক, দানবীর এবং নৈতিকতার জীবন্ত প্রতিচ্ছবি।

তিনি আমাদের জন্য শুধু একজন নেতা নন, একজন পিতা, পথপ্রদর্শক এবং সমাজ পরিবর্তনের অগ্রদূত।

মাদ্রাসার উদ্দেশ্য

আমাদের মাদ্রাসার মূল স্বপ্ন ও অঙ্গীকার — এমন এক প্রজন্ম গড়ে তোলা, যারা হবে কুরআনের আলোয় আলোকিত, নৈতিকতায় অনন্য, ও আধুনিকজ্ঞান-প্রযুক্তিতে সুদক্ষ। আমরা বিশ্বাস করি, কুরআন কেবল তিলাওয়াতের জন্য নয়এটি জীবন পরিচালনার জন্য এক পরিপূর্ণ নির্দেশিকা। আমাদের লক্ষ্য শুধু শিক্ষাদান নয়, বরং মানুষ গড়া। এমন মানুষ, যারা আল্লাহ ভীরু, আত্ম নিয়ন্ত্রিত এবং মানবিক মূল্যবোধ সম্পন্ন।

আমাদের মূল চাওয়া:

🔹সমাজের প্রতিটি ঘরে ঘরে যেন কুরআনের শিক্ষা পৌঁছে যায়

🔹ব্যক্তি ও সমাজ জীবন যেন পরিচালিত হয় কুরআনের বিধানের আলোকে

🔹শিক্ষার্থীরা হয়ে উঠুক আত্মশুদ্ধ, দায়িত্ববান ও নেতৃত্ব দানে সক্ষম

🔹গড়ে উঠুক এমন একটি প্রজন্ম — যাদের জীবনে থাকবে জ্ঞান, আমল ও উত্তম আখলাকের পরিপূর্ণ সমন্বয় 📚 আমরা বিশ্বাস করি — একটি আলোকিত প্রজন্মই গড়বে একটি শান্তিময় সমাজ, এবং সেই আলোর উৎস হবে কুরআনের পথ নির্দেশনা।