মাদ্রাসার উদ্দেশ্য

আমাদের মাদ্রাসার মূলস্বপ্ন ও অঙ্গীকার — এমন এক প্রজন্ম গড়ে তোলা, যারা হবে কুরআনের আলোয় আলোকিত, নৈতিকতায় অনন্য, ওআধুনিক জ্ঞান-প্রযুক্তিতে সুদক্ষ।আমরা বিশ্বাস করি, কুরআন কেবল তিলাওয়াতের জন্য নয়এটি জীবন পরিচালনার জন্য এক পরিপূর্ণ নির্দেশিকা। আমাদের লক্ষ্য শুধু শিক্ষাদান নয়, বরংমানুষ গড়া। এমন মানুষ, যারা আল্লাহ ভীরু, আত্মনিয়ন্ত্রিতএবংমানবিক মূল্যবোধ সম্পন্ন।

আমাদের মূল চাওয়া:

  • সমাজের প্রতিটি ঘরে ঘরে যেন কুরআনের শিক্ষা পৌঁছে যায়
  • ব্যক্তি ও সমাজ জীবন যেন পরিচালিত হয় কুরআনের বিধানের আলোকে
  • শিক্ষার্থীরা হয়ে উঠুক আত্মশুদ্ধ, দায়িত্ববান ও নেতৃত্বদানে সক্ষম
  • গড়ে উঠুক এমন একটি প্রজন্ম — যাদের জীবনে থাকবে জ্ঞান, আমল ও উত্তম আখলাকের পরিপূর্ণ সমন্বয় 📚 আমরা বিশ্বাস করিএকটি আলোকিত প্রজন্মই গড়বে একটি শান্তিময় সমাজ, এবং সেই আলোর উৎস হবে কুরআনের পথ নির্দেশনা।