দাওয়াহ ও ইসলামী সাংস্কৃতিক কার্যক্রম

"তোমরা শ্রেষ্ঠ উম্মত, মানব জাতির কল্যাণে বের করা হয়েছে। তোমরা সৎ কাজের আদেশ দাও ও অসৎ কাজ থেকে বিরত রাখো "

দাওয়াহ – দায়িত্ব নয়, এটি ইমানের দাবি। দাওয়াহ মানে শুধু মুখে বলা নয় – এটি জীবনের প্রতিটি দিক দিয়ে ইসলামের সৌন্দর্য তুলে ধরা। আমাদের মাদ্রাসা শিক্ষার্থীদেরকে এমনভাবে গড়ে তোলে যেন তারা নিজেদের আচরণ, ভাষা, ও চিন্তা দিয়ে ইসলামের প্রতিনিধি হয়।

  • নিয়মিত দাওয়াহ প্রশিক্ষণ
  • খুতবা ও বক্তৃতা চর্চা
  • মিডিয়া দাওয়াহ (ভিডিও/সোশ্যাল মিডিয়া) দক্ষতা

এর মাধ্যমে শিক্ষার্থীদের দ্বীন প্রচারের আধুনিক কৌশল শেখানো হয়।

হুঁশিয়ারি

তোমরা যদি ইসলামের বার্তা না পৌঁছাও, তাহলে অন্য কেউ নিজের মতবাদ পৌঁছে দেবে – এবং তাতে ক্ষতিগ্রস্ত হবে তোমার সমাজ, তোমার পরিবার, এমনকি তোমার ঈমানও। “সত্য প্রচারে অবহেলা মানেই মিথ্যার পথ প্রশস্ত করা।”

ইসলামী সাংস্কৃতিক কার্যক্রম – মন ও মননের পরিচর্যা

আমরা বিশ্বাস করি, ইসলাম শুধু নামায - রোযায় সীমাবদ্ধ নয়, বরং এটি একটি পূর্ণাঙ্গ সংস্কৃতি। শিক্ষার্থীদের মাঝে ঈমানী আবেগ, চিন্তা ও কল্পনার জগতে সুস্থ ইসলামি বিকাশ ঘটাতে আমরা আয়োজন করি:

  • ইসলামী নাত, হামদ ও কবিতা প্রতিযোগিতা
  • ইতিহাস ভিত্তিক নাটিকা ও উপস্থাপনা
  • সীরাত কুইজ ও ইসলামি বিতর্ক অনুষ্ঠান
  • সামাজিক দায়বদ্ধতা বিষয়ক ওয়ার্কশপ
  • ইসলামি আর্ট ও ক্যালিগ্রাফি প্রদর্শনী

এসব আয়োজনের উদ্দেশ্য:

শুধু মঞ্চে কিছু বলা নয়, বরং "একজন শিক্ষার্থী যেন তার চিন্তা, কণ্ঠস্বর, লেখনী ও আচরণে ইসলামের সৌন্দর্য তুলে ধরতে পারে।"

সতর্ক বার্তা শিক্ষার্থীদের জন্য:

❝যদি তুমি তোমার চেতনায় ইসলামকে স্থান না দাও, তাহলে দুনিয়ার অপসাংস্কৃতিক স্রোত তোমার হৃদয় দখল করে নেবে – আর তখন তুমি শুধু দুনিয়াবি নয়, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবে।❞

আমাদের লক্ষ্য:

"তরুণদের হৃদয়ে ইসলাম জাগানো, ভাষায় সত্য উচ্চারণ শেখানো, এবং সংস্কৃতিতে দ্বীনের সুগন্ধ ছড়িয়ে দেওয়া।"